[ দেশজুড়ে ]
গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ফটো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আবু বক্কর ও হোসাইন মিয়া। আবু বক্কর ঐ গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। হোসাইনের বাবা-মা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করায় সে তার নানা বাড়িতে থাকতো।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীর বন্যার পানিতে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) জহুরুল ইসলাম বলেন, সুরতহাল শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!