[ দেশজুড়ে ]
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান রাসেল গাজী (২২) নিহত হয়েছেন। তিনি উপজেলার খর্নি এলাকার মৃত মোতালেব গাজীর ছেলে।
সোমবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া থানাধীন খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশন পূর্বপার্শ্বে এ হত্যাকাণ্ড ঘটে।
ডুমুরিয়া থানার ওসি আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাসেল গাজীর মরদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য আছে তা উদ্ঘাটন করার চেষ্টা চলছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেলে রাসেল গাজী খর্নিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ফাহিম ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ প্রতিরোধ করে। তাকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী এগিয়ে এসে তাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!