মঙ্গলবার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন শুরু করে।
দাবি সমূহ হলো:
.png)
ক) ৭ কর্ম দিবসের মধ্যে সম্পূর্ণ বেতন পরিশোধ করতে হবে।
খ) হাজিরা বোনাস ২শ’ টাকার পরিবর্তে ১ হাজার টাকা দিতে হবে।
গ) দুপুরের খাবার বিল ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকায় উন্নীত করতে হবে।
ঘ) টিফিন বিল ১৬ টাকার পরিবর্তে ৫০ টাকায় উন্নীত করতে হবে।
ঙ) বাৎসরিক বেতন ৫ শতাংশ হারে বৃদ্ধির পরিবর্তে ১৫ শতাংশ হারে বৃদ্ধি করতে হবে।
চ) মাতৃকালীন ছুটি তিন মাস ১২ দিন এর পরিবর্তে ৪ মাস বৃদ্ধি করতে হবে।
উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে বন্ধ থাকা উক্ত ফ্যাক্টরিটি গত ২৯ সেপ্টেম্বর ও আগস্ট-২৪ মাসের বকেয়া বেতন পরিশোধ করে। ফ্যাক্টরির সামনে শিল্প পুলিশের অবস্থান রয়েছে।