[ দেশজুড়ে ]
ফেনীর ছাত্রলীগ নেতা লিটন ঢাকায় গ্রেফতার
ছবিতে ওসমান গনি লিটন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা, গুলি বর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার অভিযোগে ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইং কর্মকর্তা আ ন ম ইমরান খান।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!