তাছাড়া জেলার সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন না থাকায় বাড়ছে এর প্রাদুর্ভাব। জেলায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা মোট ৩০ জন। ভর্তি রোগীর অধিকাংশই ঢাকা, চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে এসেছেন।
গত বছর জেলায় ৭ হাজার ৩০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১২ জন মৃত্যুবরণ করেন। আর এ বছর আক্রান্তের সংখ্যা ৪১৫ জন, যার মধ্যে মারা গেছেন ২ জন।
.png)
জেলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।তবে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হলে ভয়ের কোনো কারণ নেই। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি।