ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতিসহ ৭ সদস্য সিলেটে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২ অক্টোবর ২০২৪
শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতিসহ ৭ সদস্য সিলেটে
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

ঢাকা থেকে বিমানযোগে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি জনাব দেবপ্রিয় ভট্টাচার্যসহ সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সিলেটে এসেছে।

বুধবার দুপুর ২টার দিকে ইউএস-বাংলা (BS535) ঢাকা থেকে সিলেটে আসেন। পরে নগরীর হোটেল নির্ভানা ইনের উদ্দেশ্যে রওনা হন তারা।

জানা যায়, প্রতিনিধি দলটি আজ হোটেল নির্ভানা ইনে অন্তর্বতীকালীন সরকার কর্তৃক গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির আঞ্চলিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। কার্যক্রম শেষে আগামীকাল ইউএস-বাংলা (BS538) যোগে ঢাকায় রওনা দেবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!