ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ২ জনের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০, ৩ অক্টোবর ২০২৪
বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ২ জনের
ফাইল ফটো

হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভরপূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই গ্রামের হাজী রহমত আলীর ছেলে জমসেদ মিয়া ও হাজী দুদু মিয়ার ছেলে ফরহাদ মিয়া। 

বিষয়টি নিশ্চিত করেছেন লাখাইর থানার ওসি মো. বন্দে আলী। 

Advertisement

তিনি জানান, সন্ধ্যায় হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া। পথে গ্রামের ভেতরে পৌঁছালে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় আকস্মিকভাবে বিদ্যুতের তার তাদের ওপর ছিঁড়ে পড়ে যায়। এতে তারা বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে  মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!