বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, বুধবার রাত পৌনে ১২টার দিকে মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মেঘনা গেট সংলগ্ন জেন্টস পার্লার নামের সেলুনে এ ঘটনা ঘটে। নিহত পোশাক শ্রমিক আবু ছাঈদ নেত্রকোণার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের বাবুল সরকারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
.png)
জানা যায়, শ্রীপুরের মাওনা মধ্যপাড়ায় অবস্থিত গ্রীন টেক্সটাইল মিলে শ্রমিকের চাকরি করার সুবাদে কারখানার পাশে অবস্থিত আবু রায়হানের সেলুনে নিয়মিত যাতায়াত করতেন আবু সাঈদ। এতে আবু রায়হানের স্ত্রীর সঙ্গে আবু সাইদের পরক্রীয়া সম্পর্ক গড়ে ওঠে। সেই পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দোতলা থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো ছুরি দিয়ে গলার বেশির ভাগ অংশ কেটে ফেলেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘরের ভেতর সবকিছু এলোমেলো। ধারণা করা হচ্ছে, অনেক ধস্তাধস্তি হয়েছে। খুনি নরসুন্দর ঘটনার পরপরই পালিয়ে যায়। পুরো ঘর রক্তে ভেসে গেছে। ঘটনাস্থল হতে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। আমরা খুনিকে গ্রেফতার করতে চেষ্টা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।