[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে যুবলীগ কর্মী গ্রেফতার
ফাইল ফটো
টাঙ্গাইলের গোপালপুরে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম গোপালপুর উপজেলার চাতুটিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের যুবলীগের কর্মী।
জানা যায়, ২৭ আগস্ট ওই যুবলীগ কর্মীর নামে গোপালপুর থানায় মামলা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!