[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা মামলায় গ্রেফতার ১
গ্রেফতারকৃত ড. ইয়াকুব মিয়া -ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা ও বিস্ফোরক মামলায় ড. ইয়াকুব মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার ঘোকর্ণঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন সন্ধ্যার দিকে যৌথবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ঘোকর্ণঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াকুব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!