ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারী জেলা প্রশাসনের মাদকবিরোধী কর্মশালা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫০, ৩ অক্টোবর ২০২৪
নীলফামারী জেলা প্রশাসনের মাদকবিরোধী কর্মশালা
ছবি: সংগৃহীত

‘মানুষ মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এ প্রতিপদ্যকে নিয়ে নীলফামারীতে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (গ্রেড-১) মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, সুরক্ষা সেবা বিভাগ, এনডিসি খোন্দকার মোস্তাফিজুর রহমান।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন।

কর্মশালায় মাদকের নিয়ন্ত্রণকল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনপ্রোয়গকারী সংস্থাগুলোকে বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!