ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৬, ৪ অক্টোবর ২০২৪
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় সন্ত্রাসী হামলা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ডাকুয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামে ঘটনাটি ঘটে।

হামলায় আহত সেনা সার্জেন্ট (অব:) এর নাম মো. মিজানুর রহমান। ঘটনার সময় তার স্ত্রী মাকসুদা বেগম হামলার শিকার হন।

আহত মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এক দল সন্ত্রাসী গভীর রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে ঐ রাতেই গুরুতর আহত অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Advertisement

আহত অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মিজানুর রহমান বলেন, মো. জাকির, মো. জুয়েল ও মো. সাগরসহ কয়েকজন গভীর রাতে ঘরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর ও মাথা লক্ষ্য করে কোপ দেয়। এতে তার মাথায় ৬টি সেলাই লাগে।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মিজানুর রহমানের উপর হামলার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!