[ দেশজুড়ে ]
অবৈধ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার
আটককৃত মো. জনি হোসেন -ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ মো. জনি হোসেন (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, একটি লোহার তৈরি চাকতি, তিনটি চাকু, পাঁচটি স্টিক ও নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।
.png)
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে ৪-৫ আগস্ট কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সব অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!