রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি, হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ৪ অক্টোবর ২০২৪
শেয়ার:
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জে ছাত্র সমাজের উদ্যোগে ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরস্থ কোট মসজিদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন কোট মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, হবিগঞ্জ জেলা শিবিরের সাধারণ সম্পাদক হোসাইন আহমদসহ আরও অনেকে।