ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্র আন্দোলনকারীর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ৫ অক্টোবর ২০২৪
ছাত্র আন্দোলনকারীর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতারকৃত ওয়াজেদ আলী -ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরণ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার বিকেলে জেলার উদয়পুর ইউনিয়নের সারুঞ্জা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক জানান, জয়পুরহাটের কালাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকারীর ওপর হামলার ঘটনায় তোতা মিয়া প্রধান নামে একজন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!