ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মির্জাপুরে বার্ডস গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ৫ অক্টোবর ২০২৪
মির্জাপুরে বার্ডস গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাধীন গোড়াই শিল্পাঞ্চলে বার্ডস গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ না করে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

জানা গেছে, উপজেলাধীন গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত বার্ডস গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা আগামী ১০ অক্টোবরের মধ‍্যে পরিশোধের কথা রয়েছে। তবে উক্ত ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আগামী ৬ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা ফ্যাক্টরির অভ‍্যন্তরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, যেকোনো সময় শ্রমিকরা কর্তৃক গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করার সম্ভাবনা রয়েছে। এই গার্মেন্টসের শ্রমিক সংখ্যা প্রায় ১৭শ’।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!