ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে কারখানার এমডিকে অবরুদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ৪ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলে কারখানার এমডিকে অবরুদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বার্ডস গ্রুপের গার্মেন্টসের এমডিকে অবরুদ্ধ করে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুরে অবস্থিত বার্ডস গ্রুপের গার্মেন্টসে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, ৬ কর্ম দিবসের মধ্যে বেতন ভাতা প্রদান, মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় বেতন প্রদান, কোনো সৈনিক অসুস্থ‍ হলে হাজিরা প্রদান, টিফিন ভাতা ও নাইট বিল বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরির মধ্যে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। তাদের দাবি না মানায় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টিতে ভিজে এমডিকে ফ্যাক্টরির মধ্যে অবরুদ্ধ করে রাখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনী ও পুলিশ সদস‍্যরা। মালিকপক্ষ আগামী ৫ অক্টোবর শ্রমিকদের দাবি পূরণ করার আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত‍্যাহার করেন তারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!