জানা যায়, শিবশক্তি দুর্গা মন্দিরে আসন্ন দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ চলছিল। গতকাল রাত ১০টার দিকে আলামিন (১৮), ইমন (১৮), শুভসহ (১৬) ৭ থেকে ৮ জন যুবক ওই মন্দিরে এসে মাদক সেবনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরই এক পর্যায়ে ওই মন্দিরের সভাপতি শ্রী গৌতম তাদেরকে সরিয়ে দিতে গেলে তিনি মারধরের শিকার হন। এ সময় ধাক্কাধাক্কিতে প্রতিমার একটি হাতের অংশ ভেঙে যায়।
সদর পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)