[ দেশজুড়ে ]
গৌরীপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মধ্যবাজার এলাকায় অবস্থিত গোবিন্দ জিউর মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মাণাধীন প্রতিমার আংশিক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. ইয়াসিন (১৮) নামে একজনকে আটক করেছে গৌরীপুর থানা পুলিশ। আটককৃত মো. ইয়াসিন (১৮) গৌরীপুর উপজেলার গজন্দরের আব্দুল হান্নানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গৌরিপুর থানার ওসি প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার সব মন্দিরে নিরাপত্তা জোরদারের বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!