শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী মাটিয়াগোদা নামক স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় বস্ত্র উদ্ধার করা হয়। শনিবার বিকেলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাটিয়াগোদা এলাকায় অভিযান চালায় যশপুর বিওপির একটি দল। এ সময় প্রায় ৩৪ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে পাচার হয়ে আসা ভারতীয় বস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
.png)
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ মোশারফ হোসেন অভিযান ও বস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।