[ দেশজুড়ে ]
ছাদে ডিসলাইনের কাজ করতে গিয়ে প্রাণ গেল যুবকের
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খসরুজ্জামান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ইতনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. খসরুজ্জামান ওই গ্রামের মৃত আলতাব শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
রোববার সকাল ৯টায় মৃত খাসরুজ্জামানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
.png)
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, খসরুজ্জামান নিজ বাড়ির ছাদে ডিসলাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার ইতনা গ্রামের খসরুজ্জামান নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!