রোববার বিকেলে মোহনপুর লঞ্চঘাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মা ইলিশ রক্ষায় সচেতনমূলক সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের মা ইলিশ রক্ষা অভিযান একটু ব্যতিক্রম হবে। যেকোনো মূল্যে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা হবে। সুতরাং নিষিদ্ধ সময়ে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলেরা জাল ফেলা থেকে বিরত থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডিসি বলেন, সরকারের পক্ষ আপনাদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ দিচ্ছে। তাই আবারো বলছি, নিষিদ্ধ সময়ে সবাই মা ইলিশ রক্ষার্থে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকবেন।
মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, মতলব উত্তর প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান প্রমুখ।