[ দেশজুড়ে ]
হোসেনপুরে ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক
আটককৃত মো. রাকিবুল হাসান তুষার -ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ক্যালিওগ্রাফি ভাঙচুরের ঘটনায় মো. রাকিবুল হাসান তুষার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
আটককৃত মো. রাকিবুল হাসান তুষার সদর উপজেলার যশোদল এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার (৪ অক্টোবর) পৌর এলাকার হাসপাতাল মোড়ে নবনির্মিত জাতির পিতা ইব্রাহিম (আ.) সরণিতে স্থাপিত কালিমা শাহাদাত লিখিত ইসলামিক ম্যুরাল ক্যালিওগ্রাফি ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইয়াসির আরাফাত বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এ কাজে জড়িত যুবক মো. রাকিবুল হাসান তুষারকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে সে ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হোসেনপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!