গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকার নুরুন্নবীর ছেলে সোহেল ও একই এলাকার শামসুল হুদা (দফাদার)-এর ছেলে মো. আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু।
রোববার (৬ অক্টোবর) বিকেলে টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় শামলাপুরের পুরান পাড়ার মোহাম্মদ ইয়াছিনকে (২১) বাহারছড়ার ঢালা রোড থেকে অজ্ঞাতনামা আসামিরা অপহরণ করে। এ ঘটনায় আসামিরা ভিকটিম ও তাদের ব্যবহৃত মুঠোফোন দিয়ে ভিকটিমের বাবার মোবাইল নম্বরে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যার হুমকি দেয়। পরে ৪ লাখ টাকা মুক্তিপণ দিলে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দেয়। অপহরণকারীদের নাম-ঠিকানা না জানায় তাৎক্ষণিক মামলা করেননি ভিকটিম।
এদিকে গত ৫ অক্টোবর ভিকটিম ইয়াছিন অপহরণকারী সোহেলকে শীলখালী এলাকায় দেখতে পেয়ে তার নাম-ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেন। এ সময় একদল পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরে আসামি সোহেল অপহরণের ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন এবং তার সঙ্গীয় হিসেবে অপর আটক আব্দুল্লাহ প্রকাশ ছোট্টুসহ আরো ৯-১০ জন ছিলেন বলে স্বীকার করেন। অন্যান্য আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।
এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।