ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ৬ অক্টোবর ২০২৪
সোনারগাঁয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখম
সোনারগাঁ থানা। ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিয়াম নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বখাটেরা। 

রোববার দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে জখম করে। আহত ওই ছাত্রকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ওই ছাত্রের বাবা মো. বদুন বাদী হয়ে রোববার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

জানা যায়, সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের মো. বদুন মিয়ার ছেলে সোনারগাঁ সরকারী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র মো. সিয়ামের সঙ্গে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নবী আলীর ছেলে মো. জাফরের সম্প্রতি তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি হয়। ওই কাথা কাটাকাটির জের ধরে রোববার দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মা জেনারেল হাসপাতালের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে জাফরের নেতৃত্বে রিফাতসহ ৫-৭জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে হামলাকারীরা মারধর করে। এ সময় পিঠে ও হাতে কুপিয়ে জখম করে। আহত ওই ছাত্রের ডাক চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

Advertisement

আহত ছাত্রের বাবা মো. বদুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক দিন আগে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই সময় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গতকাল কলেজ থেকে ফেরার পথে তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। 

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তাদের মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, কলেজ ছাত্রকে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!