[ দেশজুড়ে ]
বগুড়া ছাত্রলীগের সভাপতি সজীব সাহা রাজশাহীতে গ্রেফতার
ছবি: সংগৃহীত
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার রাত ৯টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সজীবকে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!