ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামরাইয়ে আকিজ ফুড শ্রমিকদের বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ৭ অক্টোবর ২০২৪
ধামরাইয়ে আকিজ ফুড শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা।

সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এর আগে, সকাল ৬টা থেকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

Advertisement

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা প্রতিষ্ঠানের কাছে নানা দাবি দাওয়া জানিয়ে আসছিলেন। প্রতিষ্ঠান তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনো শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এরই জেরে ৯ দফা দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

৯ দফা দাবিগুলো হলো- মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেওয়া, কর্ম দক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ করা, কোম্পানির লভ্যাংশ দেওয়া, নাইট বিল দেওয়া, কোম্পানির ভেতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দেওয়া।

শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবি করেছেন। তাদের দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!