[ দেশজুড়ে ]
সড়কে ঝরল আনসার ভিডিপি কর্মকর্তার প্রাণ
নিহত কল্পনা রানী রায়
নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় কল্পনা রানী রায় নামে এক আনসার ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি আরিফুর রহমান।
এর আগে, রোববার (৬ অক্টোবর) রাতে রংপুরের ডক্টরস ক্লিনিকে মারা যান তিনি। নিহত কল্পনা রানী রায় জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী ও ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ডোমার থানার ওসি আরিফুর রহমান বলেন, ৩ অক্টোবর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন কল্পনা রানী। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ অক্টোবর) রাতে মারা যান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!