ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ মোহাম্মদ আসমাইন (১৩) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার করিমুল হকের ছেলে। সে কক্সবাজার ভোকেশনাল ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
.png)
নিখোঁজের স্বজনদের বরাতে মাসুদুল ইসলাম বলেন, সোমবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ৬ বন্ধু গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন ভেসে যায়। পরে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সুপার আরো বলেন, নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ মোহাম্মদ ওসমান জানান, আসমাইন এবং তার কয়েকজন বন্ধু স্কুল পালিয়ে সমুদ্রসৈকতে আসে এবং ফুটবল খেলার পর গোসলে নামে। আসমাইনসহ দুজন নিখোঁজ হয়। পরে এক বন্ধুকে উদ্ধার করা গেলেও আসমাইনকে এখনো পাওয়া যায়নি। নিখোঁজ আসমাইনকে উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।