ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার  

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ৬ অক্টোবর ২০২৪
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার  
নিহত সোহান -ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র সোহান (২৪)-এর মরদেহ দু’দিন পর উদ্ধার হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

এর আগে, গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতার কাটার সময় নিখোঁজ হন তিনি।

Advertisement

নিহত সোহান রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অনার্সের ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহান তার আরো ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান শখের বসে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। নদে তল্লাশি করে তার সন্ধান পাননি তারা।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে, আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!