ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২ অক্টোবর ২০২৪
পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
বন্দর থানা -ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দরে রেলওয়ের পুকুর থেকে এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রিজের পশ্চিম পাশে একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে রেলওয়ের পুকুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বন্দর থানা পুলিশে খবর দেয়। পরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) শেখ বিল্লাল হোসেন ও বন্দর থানার ওসি তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফরাজিকান্দাস্থ রেলওয়ের পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ কর‍া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে। সেইসঙ্গে অজ্ঞাত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!