রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে নিজ এলাকায় পারিবারিক কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
নিহত মোহাম্মদ ওমর ফারুক উপজেলার নুরাবাদ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মিলন ফরাজির ছেলে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিত ও পিবিআই ঢাকা তদন্তকারী কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর (নি.) তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট থানা পুলিশ। তাদের তত্ত্বাবধানেই ময়নাতদন্ত শেষে মরদেহ আবার দাফন করা হবে।
জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আহত হন ওমর ফারুক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।