ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন তিন সাংবাদিক

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ৭ অক্টোবর ২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন তিন সাংবাদিক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন তিন সাংবাদিক। ছবি: ডেইলি বাংলাদেশ

রংংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে তিন সাংবাদিককে খালাস দিয়ে রায় ঘোষণা করেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবদুল মজিদ।

রায় ঘোষণার সময় এই তিন সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন। খালাস পাওয়া তিন সাংবাদিক হলেন- স্থানীয় দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ পত্রিকার মহিউদ্দিন মখদুমী, দেশ রূপান্তরের মামুন রশিদ ও ঢাকা পোস্টের শরিফুল ইসলাম। 

খালাস পাওয়া সাংবাদিকরা জানান, স্থানীয়, জাতীয় ও অনলাইনে, রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউপির চেয়ারম্যান সোহেল রানার ভিজিডির চাল বন্টন নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, দেশ রূপান্তরের সাংবাদিক মামুন রশিদ ও অনলাইন রংপুরের কণ্ঠ পত্রিকার সাংবাদিক শরিফুল ইসলামের নামে ২০২১ সালের ১৪ জুন রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন চেয়ারম্যানের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান। 

Advertisement

২০২১ সালের ৫ নভেম্বর কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) শাহ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই তিন সাংবাদিককে বেকসুর খালাস প্রদান করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!