[ দেশজুড়ে ]
নলছিটিতে ইউপির প্যানেল চেয়ারম্যান জসিম গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ৬ অক্টোবর সন্ধ্যায় নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার মগড় এলাকায় তার বাড়ির সম্মুখ থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা (মামলা নম্বর-৪) দায়ের হয়। গ্রেফতারকৃত জসিম উদ্দিন ওই মামলার আসামি।
.png)
নলছিটি থানার এসআই মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে রোববার রাতেই ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!