ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৪
ঝালকাঠিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত মিলন আহমেদ -ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মিলন নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার পিপলিতা (জোড়া পোল সংলগ্ন) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলন আহমেদ ওই গ্রামের নেছার উদ্দিন আহমেদের ছেলে।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই রিয়াদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তথ্যানুযায়ী পিপলিতা এলাকায় তার নিজ বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ কর‍া হয়। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন আহমেদ পেশাদার মাদক ব্যবসায়ী ও বহু অপকর্মের হোতা। তার বিরুদ্ধে বসতঘরে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, লুটপাট, মারধরের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা চলমান আছে। সে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেনসিডিল এনে যুবকদের কাছে বিক্রি করে ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করতে চায়। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!