[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় এক মণ গাঁজাসহ গ্রেফতার ১
গাঁজাসহ গ্রেফতারকৃত মো. জাহের মিয়া -ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় এক মণ গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জাহের মিয়া (৪০) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল (আশাবাড়ি) এলাকার তফদল হোসেনের ছেলে।
শুক্রবার দুপুর ১২টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!