ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় গাঁজাসহ নারী আটক, স্বামী পলাতক

নওগাঁ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৩৭, ৩০ আগস্ট ২০২৪
নওগাঁয় গাঁজাসহ নারী আটক, স্বামী পলাতক
ছবি: সংগৃহীত

নওগাঁয় সাড়ে ২৭ কেজি গাঁজাসহ কুলসুম (৩৫) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্বামী আব্দুল জলিল পালিয়ে যান। আটক কুলসুম ও তার পলাতক স্বামী জলিল লক্ষীপোল এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতের স্বামী জলিল একজন চিহ্নিত মাদককারবারি। তিনি নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করতেন। এরপর স্ত্রী কুলসুমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করছিল। তারই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালায় র‌্যাব ৫ এর একটি আভিযানিক দল। এ সময় কুলসুমকে আটক করা হয় এবং তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে কুলসুমের কাছে থাকা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকসেবী ও মাদককারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!