ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রেণিকক্ষে দপ্তরির গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শ্রেণিকক্ষে দপ্তরির গাঁজা সেবনের ভিডিও ভাইরাল
গাঁজা সেবনরত দপ্তরি জুনায়েদ মিয়া -ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জুনায়েদ মিয়ার শ্রেণিকক্ষে গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

জুনায়েদ মিয়া উপজেলার এলংজুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়ার ছেলে। ২০১৪ সালে তিনি বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে যোগদান করেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে শ্রেণিকক্ষে প্রায়ই গাঁজা ও ইয়াবা সেবন করতেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, জুনায়েদ মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারো নেই। প্রতিবাদ করলে হুমকি-ধমকি ও মারধরের শিকার হতে হতো। তিনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেলের ছোট ভাই বায়েজিদ ভূঁইয়ার ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম করে বেড়াতেন।

Advertisement

এ বিষয়ে দপ্তরি জুনায়েদ মিয়ার সঙ্গে কথা হলে তিনি ঘটনাটি মিথ্যা দাবি করেন। তিনি বলেন, ভিডিওটি এডিট করা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া আক্তার জানান, ভিডিওটি দেখিনি। হয়তো স্কুলের সময়ের পর তিনি এ ধরনের কাজ করেছেন। যদি করেও থাকেন, তাহলে সাবধান করে দেব।

ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কাজ মেনে নেয়া যায় না। যদি এমন কাজ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!