[ দেশজুড়ে ]
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের শিক্ষার্থী নিহত
নিহত মো. ইসমাইল হোসেন -ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুরার বাসিন্দা মো. ইসমাইল হোসেন মুরাদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল রোববার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে সিডনি শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইসমাইল হোসেন রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে।
নিহতের চাচাতো ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল তার ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে ড্রাইভিং চালানো শিখছিলেন। এ সময় তার বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শরীফ হোসেন আরো বলেন, ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজিতে যান। দেড় মাস আগে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ায় যান। তার মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!