[ দেশজুড়ে ]
হোসেনপুরে যুবলীগ নেতা গ্রেফতার
শফিউদ্দিন সরকার বাচ্চু -ফাইল ছবি
কিশোরগঞ্জের হোসেনপুরে যুবলীগ নেতা শফিউদ্দিন সরকার বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার হারেঞ্জা গ্রামের মুসলেহ উদ্দিন সরকারের ছেলে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় হোসেনপুর পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গত উপজেলা পরিষদ নির্বাচনে শফিউদ্দিন সরকার বাচ্ছু ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
.png)
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!