ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো লাইনম্যানের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৭ অক্টোবর ২০২৪
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো লাইনম্যানের
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ইসলাম ও তার সহকর্মীরা। এ সময় অসতর্কতাবসত রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

Advertisement

জজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!