[ দেশজুড়ে ]
শরীয়তপুরে পুকুরে ডুবে প্রাণ গেল আরিফুলের
ফাইল ফটো
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে আরিফুল ইসলাম নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরভাগা ইউনিয়নের মধ্য ঢালী কান্দি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুটি ওই গ্রামের সৌদি প্রবাসী আইয়ুব বেপারীর ছেলে। পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু আরিফুলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
.png)
সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!