[ দেশজুড়ে ]
আশুলিয়ায় আল মুসলিম অ্যাপারেলসে হামলা, বন্ধ ঘোষণা
ফাইল ফটো
ঢাকার আশুলিয়ার নিচিন্তপুর এলাকাস্থ আল মুসলিম অ্যাপারেলস কারখানায় ছাটাইকৃত শ্রমিক ও দুষ্কৃতকারীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন নিচিন্তপুর এলাকাস্থ আল মুসলিম অ্যাপারেলসের শতাধিক ছাটাইকৃত শ্রমিক ও দুষ্কৃতকারী ফ্যাক্টরি গেটে হামলা করে। তারা ভেতরে ঢুকে আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ও সেনা টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও দুস্কৃতকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় ফ্যাক্টরির সামনে সেনা টহল দল অবস্থান করে।
অপরদিকে পরিস্থিতির প্রেক্ষিতে আল মুসলিম অ্যাপারেলস কর্তৃপক্ষ ৮ অক্টোবর ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!