ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে দুর্গাপূজা মন্দিরে প্রতিমা ভাঙচুর

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ৮ অক্টোবর ২০২৪
রাজবাড়ীতে দুর্গাপূজা মন্দিরে প্রতিমা ভাঙচুর
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী পৌরসভার স্বজনকান্দা এলাকায় দুর্গাপূজা মন্দিরের ৫টি প্রতীমার মুখের অংশ আংশিক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার সকালে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের পাশে স্থাপিত স্বজ্জনকান্দা মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মন্দির কমিটির নিজস্ব লোক পুরো রাত ডিউটিতে ছিলেন কিন্তু সকালে ৫টা ৩০ মিনিটের পর কেউ ডিউটিতে ছিলেন না। এছাড়া মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল না।

Advertisement

মন্দিরে মঙ্গলবার সিসি ক্যামেরা স্থাপন এবং আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানা গেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!