রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার কাটাখালী মোড় এলাকার এ ঘটনা ঘটে। নিহতের নাম সুশীল কুমার সরকার (৫৮)। তিনি গোয়ালন্দ ঘাট থানার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি চায়ের দোকানের পাশে সুশীলকে ডেকে নিয়ে গলায় কোপ ও গুলি করা হয়। পরে পরিবারে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক সুশীলকে মৃত ঘোষণা করেন।
.png)
ভাই সুনীল কুমার সরকার জানান, সন্ধ্যার একটু আগে ফরিদপুর থেকে ডাক্তার দেখিয়ে এসে চা পান করছিলেন সুনীল। এ সময় একদল দুর্বৃত্ত তাকে পাশে ডেকে নিয়ে গুলি করে এবং এলোপাথাড়ি কোপায়। তার দাবি, চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ভাইকে হত্যা করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, সুশীলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনটি অস্ত্র, দুটি হত্যাসহ পাঁচটি মামলা আছে। হত্যার কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে চেষ্টা চলছে।