ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৮, ৮ অক্টোবর ২০২৪
সিলেটে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুর্নীতিবিরোধী প্রচারকে জোরদার ও সততাকে প্রমোট করার লক্ষ্যে ‘দুর্নীতি করব না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’ এই প্রতিপাদ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর রিকাবি বাজারস্ত কবি নজরুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইব্রাহিম পরিচালক দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় সিলেট। লে. কর্নেল (অব.) মুনির আহমদ কাদেরী সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট, আবু সাইদ মো. আব্দুল ওয়াদুদ জেলা শিক্ষা অফসার সিলেট, রাফী মো. নাজমুস্ সাদাৎ উপপরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেটসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!