ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেনাবাহিনীর হাতে ভুয়া পুলিশ আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ৯ অক্টোবর ২০২৪
সেনাবাহিনীর হাতে ভুয়া পুলিশ আটক
আটককৃত মো. সোহেল

লক্ষ্মীপুর শহরে মো. সোহেল নামে এক ভুয়া পুলিশকে চাইনিজ চাকুসহ আটক করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে শহরের উত্তর তেমুহনি প্রেস ক্লাব চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল রানা পটুয়াখালী জেলার মির্জাপুর এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউল আলম। ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।  

জানা গেছে, সোহেল মদ খেয়ে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্বাধিকারী।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ থেকে বরখাস্ত সোহেল নামে একজন পুলিশের ভুয়া আইডি কার্ডধারীকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় একটি চাইনিজ চাকুসহ আটক করা হয়। জব্দ হওয়া সরঞ্জামসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মুন্নাফ বলেন, আটককৃত সোহেলকে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!