ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রমিকদের কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ৯ অক্টোবর ২০২৪
শ্রমিকদের কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ 
ছবি: সংগৃহীত

বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী-কাশিমপুর ফিডার সড়ক অবরোধ করেছে যমুনা ডেনিস গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা। 

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী থানার জরুর এলাকায় সড়ক অবরোধ করেন তারা। 

জানা যায়, সকালে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের দাবিতে কোনাবাড়ী-কাশিমপুর ফিডার রোড অবরোধ করেন যমুনা ডেনিস গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা। ঘটনাস্থলে শিল্প ও থানা পুলিশ মোতায়েন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!