ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
৩২ দফা দাবি

ফ্যাক্টরির গেটে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ৯ অক্টোবর ২০২৪
ফ্যাক্টরির গেটে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ফাইল ফটো

টিফিন বিল ও নাইট বিল বৃদ্ধিসহ ৩২ দফা দাবিতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফ্যাক্টরির গেটে অবস্থান কর্মসূচি করেছেন পূর্বানী ইয়ার্ন ডাইং লিমিটেডের শ্রমিকরা।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এলাকায় অবস্থিত ফ্যাক্টরির গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

জানা যায়, সকালে টিফিন বিল ও নাইট বিল বৃদ্ধিসহ ৩২ দফা দাবিতে ফ্যাক্টরির গেটে অবস্থান নেন শ্রমিকরা।  এ সময় বন্ধ থাকে উৎপাদন কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!