[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকরা ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন পালন করা হয়।
জানা গেছে, জেলা সদরে দীপ্ত সুন্দর বাছাড়ের (জুনিয়র ইন্সপেক্টর, ননটেক) সভাপতিত্বে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকদের বকেয়া বেতন প্রদান এবং দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির জন্য একটি শোভাযাত্রা নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, একটি দেশে দক্ষ জনশক্তি ব্যতীত কোনোভাবেই উন্নতি সম্ভব নয়। দেশে-বিদেশে শ্রম বাজারে বাস্তব চাহিদার সঙ্গে মিল রেখে দক্ষ জনশক্তি তৈরি ও দেশের কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পলিটেকনিক শিক্ষকের চাকরি নিয়মিতকরণ আবশ্যক।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!